রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

২০২১ সালে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৬৮৯ জন

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১৬৪ Time View

 

ডেস্কনিউজঃ বিগত ২০২১ সালে সারা দেশে সড়ক, নৌ ও রেল পথে মোট দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরেছেন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

প্রদত্ত তথ্য অনুযায়ী গত এক বছরে দেশে ৪ হাজার ৯৮৩টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৬৮৯ জন। এছাড়া আহত হয়েছেন ৫ হাজার ৮০৫ জন।

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ সড়ক চাই (নিসচা) আয়োজিত ‘২০২১ সালের সড়ক দুর্ঘটনা পরিসংখ্যান উপস্থাপন’ অনুষ্ঠানে এসব তথ্য জানান ইলিয়াস কাঞ্চন।

পুরোপুরি সেকেন্ডারি তথ্যের ওপর ভিত্তি করে এ পরিসংখ্যান ও প্রতিবেদন তৈরি করা হয়েছে। ইলেকট্রনিক মিডিয়ার তথ্য, ১১টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনলাইন পোর্টালের তথ্য, অনুমেয় বা অপ্রকাশিত ঘটনা এবং শাখা সংগঠনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে এই পরিসংখ্যান পাওয়া গেছে বলে জানান তিনি।

কিউএনবি/বিপুল/৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit