বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

একদিনের সফরে বাংলাদেশে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১০৬ Time View

 

ডেস্ক নিউজ : বাংলাদেশে এসে পৌঁছেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোলু। একদিনের সংক্ষিপ্ত সফরে তিনি শনিবার (৮ জানুয়ারি) ঢাকায় পা রাখেন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর এ সফরে ঢাকা ও আঙ্কারার মধ্যে নিরাপত্তা ও সন্ত্রাস দমনে সহযোগিতা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী একটি প্রতিনিধি দল নিয়ে শনিবার ভোরে বিশেষ বিমানে ঢাকায় পৌঁছান। এরপর তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। কক্সবাজার থেকে ফেরার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সন্ধ্যায় দ্বিপাক্ষিক বৈঠক করবেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ কর্মকর্তা জানান, দুই স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর দুই দেশের পুলিশ বাহিনীর মধ্যে নিরাপত্তা ও সন্ত্রাস দমনে সহযোগিতা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এ সফর। সফরে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হবে।

জানা যায়, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সফরসঙ্গী নিয়ে ভোরে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার পর বিমান যোগে চলে যাবেন কক্সবাজার বিমানবন্দরে। সেখানে তাকে স্বাগত জানাবেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। সেখানে থেকে প্রতিনিধি দল নিয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন সুলেমান। ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করবেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি উখিয়ার ৯নং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত তুর্কি ফিল্ড হাসপাতাল পরিদর্শন করবেন।  

সফরসূচি অনুযায়ী, ঢাকায় ফিরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বিকেলে ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সঙ্গে রাজধানীর একটি হোটেলে বৈঠক করবেন। বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হবে।

এরপর সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠক শেষে ঢাকা ও আঙ্কারার মধ্যে নিরাপত্তা ও সন্ত্রাস দমনে সহযোগিতা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

রাতেই ঢাকা ত্যাগ করবেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী।

 

কিউএনবি/অনিমা/৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit