বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

আগামীকাল ঢাকা আসছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১৪০ Time View

 

ডেস্ক নিউজ : এক দিনের সফরে বাংলাদেশ আসছে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। আগামীকাল শনিবার (৮ জানুয়ারি) ঢাকায় এসে পৌঁছবে দলটি। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মেভলুত কাভুসোগলুর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এ সময় বেসামরিক নিরাপত্তা ও সন্ত্রাস দমনে সহযোগিতাসংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হতে পারে।

সফরসূচি অনুযায়ী শনিবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ বিমানে ঢাকা পৌঁছবেন। এরপর তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং তুরস্ক সরকার পরিচালিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম দেখবেন। বিকেলে ঢাকা ফিরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন। রাতেই তিনি ঢাকা ছেড়ে যাবেন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে। রোহিঙ্গাদের সহায়তায় তুরস্ক আরো কিভাবে যুক্ত হতে পারে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের ভূমিকার বিষয়টি আলোচনায় আসতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit