শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে কাল সমাবেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১৬৩ Time View

 

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশের ডাক দিয়েছে নারী ও শিশু অধিকার ফোরাম। আগামীকাল শনিবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান।  

উল্লেখ্য, চলতি বছরের ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনা শনাক্ত হয়। পরে ২৭ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসার পর ১৯ জুন তিনি বাড়িতে ফিরে আসেন। এরপর ১২ অক্টোবর আবারও স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতলে আসেন খালেদা জিয়া। তখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। টানা ২৬ দিন পর ৭ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে গুলাশানের বাসা ফিরোজায় ফেরেন খালেদা জিয়া।

এরপর গত ১৩ নভেম্বর ফলোআপ চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে ফের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তখন থেকে খালেদা জিয়াকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে সিসিইউতে রাখা হয়েছে। এরপর থেকেই তাকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন করা হলেও সরকার তা নাকচ করে দেয়। তাকে দেশে থেকেই চিকিৎসা নিতে হবে বলে শর্তও দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit