বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

হাতিরঝিলের সড়ক বন্ধ ১০ জানুয়ারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৬৪ Time View

 

ডেস্ক নিউজ : রাজধানীর হাতিরঝিলের সড়ক আগামী ১০ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় বন্ধ থাকবে। ওই দিন সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রাজধানীর কয়েকটি এলাকায় যানবাহন চালকদের ডাইভারশন মেনে চলাচল করার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।

ডিএমপি থেকে বলা হয়েছে, রেইনবো ক্রসিং নিয়ে যেসব যানবাহন হাতিরঝিল হয়ে গুলশান, বনশ্রী, রামপুরা এবং বাড্ডায় যেতে ইচ্ছুক তাদের মগবাজার, মৌচাক হয়ে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। রামপুরা ইউলুপ এবং ইসলাম টাওয়ার দিয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে যেতে ইচ্ছুক তাদের গুলশান বাড্ডা লিংক রোড হয়ে যেতে বলা হয়েছে। আরও বলা হয়, যেসব গাড়ি পুলিশ প্লাজা হয়ে হাতিরঝিল দিয়ে বিভিন্ন দিকে যেতে ইচ্ছুক তাদের পুলিশ প্লাজা এবং শুটিং ক্লাবের মাঝের রাস্তা দিয়ে বাড্ডা লিংক রোড হয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২ চলাকালে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

 

 

কিউএনবি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit