মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১০২ Time View

 

ডেস্ক নিউজ : নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে আট উইকেটের ঐতিহাসিক জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গণমাধ্যমে বুধবার পাঠানো এক বার্তায়  তিনি এ অভিনন্দন জানান।

এর আগে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুই টেস্টের শেষ দিনে বাংলাদেশের দরকার ছিল ৫ উইকেট। সেটা তুলে নিতে খুব বেশি সময় নেয়নি মুমিনুল হকের দল। দ্রুত গুঁটিয়ে যেয়ে বড় লিড নিতে পারেনি নিউজিল্যান্ড। মাত্র ৪০ রানের লক্ষ্য পাওয়া বাংলাদেশ দিনের প্রথম সেশেনেই হেসেখেলে জিতে ইতিহাস গড়ল নিউজিল্যান্ডে।

বুধবার টেস্টের শেষ দিনে নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সাদা পোশাকে টেস্টে এই প্রথমবার কিউইদের হারানোর ইতিহাস গড়ল বাংলাদেশ। একই সঙ্গে যেকোনো ফরম্যাটে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার জয়ের দেখা পেল মুমিনুল হকের দল। কিউইদের মাটিতে তিন সংস্করণ মিলিয়ে মোট ৩৩ ম্যাচ খেলে অবশেষে স্বপ্নের জয়ের দেখা পেল বাংলাদেশ।

 

 

কিউএনবি/অনিমা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit