বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

আটোয়ারীতে প্রধানমন্ত্রীর উপহার ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১৫৯ Time View

 

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীর শ্রেষ্ঠ সন্তান অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ‘বীর নিবাস’ ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার বীর মুক্তিযোদ্ধা শহীদ সৈয়দ আলীর স্ত্রী মরিয়ম খাতুনের ‘বীর নিবাস’ ডিজাইনের ছবি সম্বলিত কাগজ হাতে তুলে দিয়ে ফলক উম্মোচনের মাধ্যমে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ: দা:) মুহাম্মদ আব্দুল মমিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম , শহীদ সৈয়দ আলীর জামাতা বীর মুক্তিযোদ্ধা জাহেদুর রহমান উপস্থিত ছিলেন। এসময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় সংসদ সদস্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী তথা মুজিববর্ষ এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আটোয়ারী উপজেলায় ১২ টি বীর নিবাস নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ‘বীর নিবাস’ ঘরে ব্যয় হবে ১৩,৪৩,৬১৮/-টাকা করে।

 

 

কিউএনবি/আয়শা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪১

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit