বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

সড়ক পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটেছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১৫২ Time View

 

ডেস্ক নিউজ : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারের আন্তরিকতা ও দূরদর্শী পদক্ষেপের ফলে সড়ক পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটেছে। যার ফলে জনগণ স্বস্তিতে যাতায়াত করতে পারছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারি যানবাহন অধিদপ্তরের পক্ষ থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) কে বিনামূল্যে গাড়ী সরবরাহের সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের নাগরিকগণ যেন নিরাপদে বসবাস ও চলাচল করতে পারে সেজন্য সরকার আন্তরিকভাবে কাজ করে চলেছে। নাগরিকদের চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন ধরনের অবকাঠামো উন্নয়ন এবং প্রশিক্ষণের কাজ চলমান রয়েছে। ভবিষ্যতে সড়ক দুর্ঘটনারোধে গাড়িচালকদের আরো সুপ্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। গাড়ি চালকরা যাতে একটি নির্দিষ্ট সময় পর বিশ্রাম নিতে পারে সেজন্য মহাসড়কগুলোর পাশে পর্যাপ্ত বিশ্রাম কক্ষ তৈরি করতে হবে। গাড়ি চালনায় তাদের পূর্ণ সক্ষমতা রয়েছে কিনা তা নিয়মিত পরীক্ষার ব্যবস্থা রাখতে হবে।

সরকারি যানবাহন অধিদপ্তরের পক্ষে পরিবহন কমিশনার মোঃ মিজানুর রহমান এবং বিআরটিসি’র পক্ষে সংস্থাটির চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর কাছে ২৯ টি গাড়ি হস্তান্তর করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন যানবাহনের চাবিগুলো সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলামের হাতে তুলে দেন। বিআরটিসি’র ড্রাইভিং প্রশিক্ষণ কাজে ব্যবহারের জন্য বিনামূল্যে গাড়িগুলো সরবরাহ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit