মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে ২০০৩ সালে যা করেছিল, ঠিক সেই কাজ আবারও করল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরালো হয়েছে। মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছানোর পর অঞ্চলটিতে বর্তমানে প্রায় ৫৩ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি এখন মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দ্য জেরুজালেম পোস্টকে এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট বিষয়ে অবগত এক সূত্র। প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে একসঙ্গে তিনটি মার্কিন বিমানবাহী রণতরির উপস্থিতি বিরল ঘটনা। গত এপ্রিলের পর এমন পরিস্থিতি দেখা যায়নি। এর আগে ২০০৩ সালে দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধের সময় একই ধরনের সামরিক উপস্থিতি ছিল।

এদিকে, ইরান পরিস্থিতি নিয়ে রোববার সন্ধ্যায় দীর্ঘ বৈঠক করেছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা। বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইসরাইলি সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামিরের মধ্যে মতপার্থক্য থাকার খবর নিয়েও আলোচনা হয়।

তবে বৈঠক সম্পর্কে অবগত ইসরাইলের দুটি সূত্র জেরুজালেম পোস্টকে জানিয়েছে, ইরান ইস্যুতে নেতানিয়াহু ও সেনাপ্রধান একই অবস্থানে রয়েছেন। বৈঠকে তারা পরস্পরের বিরোধিতা করেননি। তথ্য কিংবা সিদ্ধান্তের ক্ষেত্রেও তাদের মধ্যে কোনো মতপার্থক্য ছিল না বলে একটি সূত্র জানিয়েছে।

তেল আবিবে ইসরাইলি সামরিক সদর দপ্তর কিরিয়ার অপারেশনস ডিরেক্টরেটের ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইসরাইলি সামরিক কর্মকর্তারা জানান, অর্থনৈতিক সংকটের মধ্যেও ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা পুনর্গঠনে বিপুল সম্পদ বিনিয়োগ করছে। দেশটির সামরিক সক্ষমতা পুনরুদ্ধারের এই প্রচেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit