শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস যুক্তরাষ্ট্রের ‘যেকোনো উন্মত্ততার’ জবাব দিতে ব্যাপক পরিকল্পনা ইরানের ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি এখনও অনেক দূরে: ইরান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রকে একটি চুক্তিতে পৌছাঁনোর আগে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বর্তমান পরিস্থিতির ওপর আলোকপাত করেন।

গালিবফ বলেন, “আলোচনায় কিছু বিষয়ে ঐক্যমত্য তৈরি হলেও অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টে এখনও কোনও সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি। আমরা একটি চূড়ান্ত চুক্তি থেকে এখনও অনেক দূরে রয়েছি।”

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বজায় রাখায় ‘বারবার আস্থাভঙ্গের’ কারণ দেখিয়ে ইরান শনিবার আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।

এর আগে, ইরান জলপথ দিয়ে নিরাপদে যাতায়াতের জন্য জাহাজগুলোকে মাশুল দেওয়ার ওপর জোর দিয়েছিল। ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, “যে জাহাজগুলো মাশুল দেবে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।”

হরমুজ প্রণালী নিয়ে ইরানের এই কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে আরও জটিল করে তুলেছে। তবে গালিবাফ বিষয়টিকে তেহরানের জন্য একটি কৌশলগত বিজয় হিসেবে দেখছেন।

তিনি বলেন, “আমরা শত্রুকে পুরোপুরি ধ্বংস করে দেইনি- তাদের এখনও অর্থ ও অস্ত্র রয়েছে। কিন্তু কৌশলগতভাবে আমাদের সামনে তারা পরাজিত হয়েছে।” সূত্র: সিএনএন

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৬,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit