শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দেওয়ার ঘোষণায় খুশি চীন, দাবি ট্রাম্পের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি স্থায়ীভাবে উন্মুক্ত করার পদক্ষেপে চীন অত্যন্ত সন্তুষ্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, চীন এবং যুক্তরাষ্ট্র এই লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করছে। ট্রাম্পের মতে, বিশ্ব বাণিজ্যের স্বার্থে এই নৌপথটি উন্মুক্ত রাখা জরুরি এবং ভবিষ্যতে যাতে আর কখনও এখানে চলাচলে বাধা সৃষ্টি না হয়, তিনি সেই ব্যবস্থাই করছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, আমি হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দিচ্ছি এবং এতে চীন খুবই খুশি। আমি এটা তাদের জন্য এবং পুরো বিশ্বের জন্যই করছি। তিনি আরও প্রত্যয় ব্যক্ত করেন যে বর্তমানের মতো অচলাবস্থা বা সংকট যেন ভবিষ্যতে আর কখনও তৈরি না হয়, তিনি তা নিশ্চিত করবেন। মূলত ইরানের হুমকির মুখে এই নৌপথের নিরাপত্তা নিশ্চিত করাকে তিনি নিজের বড় সাফল্য হিসেবে তুলে ধরছেন।

তবে ট্রাম্পের এই চাঞ্চল্যকর দাবির বিষয়ে বেইজিংয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশেষ করে চীন ও যুক্তরাষ্ট্র এই বিষয়ে সত্যিই কোনো যৌথ পরিকল্পনা করছে কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি হয়েছে। হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি তেল সরবরাহের অন্যতম প্রধান পথ হওয়ায় ট্রাম্পের এই ‘স্থায়ীভাবে উন্মুক্ত করার’ ঘোষণা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা।

 

 

কিউএনবি/আয়শা/১৫ এপ্রিল ২০২৬,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit