শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

হরমুজ প্রণালিতে প্রবেশকারী বা বের হওয়া সব জাহাজ আটকানো হবে: ট্রাম্প

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত আলোচনা কোনো চুক্তি ছাড়াই ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মাথায় এক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি ঘোষণা করেছেন, মার্কিন বাহিনী অবিলম্বে হরমুজ প্রণালিতে প্রবেশকারী বা সেখান থেকে বের হওয়া সমস্ত জাহাজ ‘অবরোধ’ করার প্রক্রিয়া শুরু করবে।

ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, এক সময় এমন পরিস্থিতি আসবে যখন সব জাহাজ অবাধে যাতায়াত করতে পারবে, কিন্তু ইরানের অনমনীয়তার কারণে এখনই তা সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান যে আন্তর্জাতিক জলসীমায় যেসব জাহাজ ইরানকে টোল বা মাশুল প্রদান করেছে, সেগুলোকে খুঁজে বের করতে এবং বাধা দিতে তিনি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন।ট্রাম্পের মতে, যারা ইরানকে ‘অবৈধ টোল’ দেবে, মুক্ত সমুদ্রে তাদের কোনো নিরাপদ চলাচলের নিশ্চয়তা থাকবে না। এই কঠোর পদক্ষেপের ঘোষণা মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথে নতুন করে চরম উত্তেজনার সৃষ্টি করেছে।

সূত্র: আলজাজিরা।

 

 

কিউএনবি/আয়শা/১২ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit