রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
আলোচনা ‘ব্যর্থ’: ফের সংঘাতে জড়াতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র? ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সময় ইউএফসি ফাইট দেখছিলেন ট্রাম্প! দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে এসএমই খাত: বাণিজ্যমন্ত্রী সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ১২ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? দেশে ফিরলেন মোস্তাফিজ-তামিমরা, ২ দিন পর আসবেন নাহিদ-শরিফুল ইরান চাইলেও পুরোপুরি খুলতে পারবে না হরমুজ প্রণালি! বিয়ের জন্য ‘সুন্দরী নারী’ না দিলে তুর্কি দূতাবাস বন্ধের হুমকি উগান্ডা সেনাপ্রধানের!

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, কী কথা হলো?

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, এই ফোনালাপে পুতিন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

ক্রেমলিনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ভ্লাদিমির পুতিন চলমান সংকট নিরসনে একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে তার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সঙ্গত এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার বিষয়েও তিনি সদিচ্ছা প্রকাশ করেছেন। 

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা কোনো ইতিবাচক ফলাফল ছাড়াই শেষ হওয়ার প্রেক্ষাপটে পুতিনের এই প্রস্তাবকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা।

 

 

কিউএনবি/আয়শা/১২ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit