শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাত: লেবাননে অব্যাহত বোমা হামলা;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে দখলদার ইসরাইলি বাহিনীর সন্ত্রাসী হামলা বন্ধ না হওয়া পর্যন্ত পাল্টা প্রতিরোধমূলক হামলা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সশস্ত্র প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। হিজবুল্লাহর এক বিবৃতির বরাতে এ কথা জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। 

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে ইসরাইল লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তা লেবানন ও তার জনগণের প্রতিরক্ষার জন্য এবং শত্রুপক্ষের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে করা হয়েছে। এতে আরও বলা হয়, প্রতিরোধ বাহিনী (হিজবুল্লাহ) যুদ্ধবিরতি মেনে চললেও শত্রুপক্ষ (ইসরাইল) তা মানেনি। তাই লেবাননের প্রতিরোধ যোদ্ধারা “আল-মানারা” বসতিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে লক্ষ্যবস্তু বানায়।

হিজবুল্লাহ বলছে, আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে ইসরাইল-আমেরিকার আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই প্রতিক্রিয়া চলতে থাকবে। এদিকে ইসরাইলি গণমাধ্যম বৃহস্পতিবার ভোরে জানায়, লেবানন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দখলকৃত উত্তর ফিলিস্তিনের বিভিন্ন বসতিতে সতর্কতা সাইরেন বেজে ওঠে।

তাদের তথ্য অনুযায়ী, “কিরিয়াত শিমোনা”, “আল-মানারা” এবং “মারগালিওত” বসতিতে সাইরেন শোনা গেছে। এছাড়া একাধিক হিব্রু সূত্রের দাবি, হিজবুল্লাহর ছোড়া অন্তত একটি ক্ষেপণাস্ত্র আল-মানারা বসতিতে আঘাত হেনেছে। ইসরাইলের চ্যানেল-১৫ জানায়, ৯ ঘণ্টা শান্ত থাকার পর আবারও হিজবুল্লাহর রকেট হামলা শুরু হয়েছে, উত্তরে পরিস্থিতি শান্ত হচ্ছে না। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit