সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

সংসদের বিশেষ কমিটির মুলতবি বৈঠক শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩৩ Time View

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির মুলতবি বৈঠক আজ বুধবার (২৫ মার্চ) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টায় একই স্থানে বৈঠকটি প্রথমে শুরু হয়।

কমিটির সভাপতি জয়নুল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নুরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, মুহাম্মদ ওসমান ফারুক, এ এম মাহবুব উদ্দিন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, মো. মুজিবুর রহমান, মো. রফিকুল ইসলাম খান এবং জি এম নজরুল ইসলামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এই বিশেষ কমিটি গঠন করা হয়। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে। কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনটি বাতিল হবে, তা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে, ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে আইনমন্ত্রী আসাদুজ্জামান এসব ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করেন। সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৬,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit