বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

এমইউজে খুলনার সভাপতি রাশিদুল, সম্পাদক রানা ও কোষাধ্যক্ষ মতি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ Time View

ডেস্ক নিউজ : মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা ও কোষাধ্যক্ষ পদে এস এ টিভির খুলনা প্রতিনিধি মো. রকিবুল ইসলাম মতি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।  

এমইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ইউনিয়নের সিনিয়র সদস্য ও ফিনান্সিয়াল এক্সপ্রেস এর খুলনা ব্যুরো প্রধান জি এম রফিকুল ইসলাম। অপর দু’জন সদস্য হলেন, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ এর খুলনা ব্যুরো প্রধান এইচএম আলাউদ্দিন ও ইউনিয়নের সদস্য দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন।

নবনির্বাচিতরা চলমান ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষাসহ বিএফইউজে ঘোষিত ৩৯ দফা আন্দোলনে সাংবাদিক সমাজের ভূমিকা আরো বলিষ্ঠ ও বেগবান করবেন বলে ঘোষণা দেন। গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী তিন দিনের মধ্যে বর্তমান সভাপতি মো. আনিসুজ্জামান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়সহ বিদায়ী কমিটির সদস্যরা নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২৫,/রাত ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit