মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

চৌগাছায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৮১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা-ঝিকরগাছা সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার জাহাঙ্গীরপুর দক্ষিনপাড়ার ধাবাড়ির ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডি গ্রামের ইন্তাজ আলীর ছেলে ইমন হোসেন (১৭) ও একই এলাকার তরিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৬)। মোটরসাইকেল চালক ইমন হোসেন ও আশরাফুল ইসলাম রানিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, তারা দুই বন্ধু ছিল তারা মোটরসাইকেল যোগে চৌগাছা বাজারে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, চৌগাছাগামী এপাচি আরটিআর মোটরসাইকেল (যার নম্বর-যশোর-ল-১২-০৮১২) ঘটনাস্থলে পৌছালে সামনের দিক থেকে আসা একটি ডিসকভারি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সামনে থাকা বালু ভর্তি ট্রলির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়।

এ ঘটনায় অপর মোটরসাইকেল চালক মিজানুর রহমান আহত হন। তিনি যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা এবং মহেশপুর ব্র্যাক ব্যাংকে কর্মরত বলে জানা গেছে। ট্রলি চালক রুবেল হোসেন সামান্য আহত হয়েছেন। দশপাখিয়া পুলিশ ক্যাম্প ও চৌগাছা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে লিখিত আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বিকেলে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit