সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৯৯ Time View
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বেসরকারি সংস্থা ইএসডিও’র সহযোগিতায় সোমবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে পুকুরপাড় প্রাঙ্গণে আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।প্রাণি সম্পদ কর্মকর্তা রুপন চন্দ্র মহন্তের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ। তিনি তার বক্তব্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনের গুরুত্ব তুলে ধরেন। 
সভায় আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান ও সেক্রেটারি রজব আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশীদ, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ, ফায়ার সার্ভিস ইনচার্জ মোনায়েম হোসেন, ইএসডিও কর্মকর্তা ফজলুল করিম, রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক নেতা, ইএসডিও সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে ওই প্রাঙ্গণে ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নি নির্বাপন ও ভূমিকম্প মোকাবেলা বিষয়ক মহড়া প্রদর্শন করেন।
কিউএনবি/অনিমা/১৩ অক্টোবর ২০২৫,/রাত ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit