মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

চৌগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় উপজেলা জামায়াতের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে শহরের প্রেসক্লাব মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ মিছিলে দলটির কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ। প্রধান অতিথির বক্তৃতা করেনজামায়াত মনোনীত যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক নুরুজ্জামান আল মামুনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাাওলানা নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমির হাফেজ আমিন উদ্দীন খান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সাবেক পৌর প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ বিশ্বাস, সিংহঝুলি ইউপি চেয়ারম্যান প্রার্থী রহিদুল ইসলাম খান, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা. গিয়াস উদ্দীন, পৌর জামায়াতের আমীর মাওলানা, আব্দুল খালেক, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ও নারায়নপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী তুহিনুর রহমান, সুকপুকুরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল আলিম, ধুলিয়ানি ইউনিয়ন জামায়াতের সভাপতি রোকনুজ্জামান, জগদীশপুর ইউপি সাবেক চেয়ারম্যান মাওলানা. আব্দুর রহান, পাশাপোল ইউপির চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল কাদের প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন ২০২৪ সালের আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের শেখ হাসিনা পালিয়েছে। এরপর ছাত্র- জনতার আকাক্সক্ষা অনুযায়ী অন্তবর্তী সরকার দেশ চালাচ্ছেন। সেই জনগণের ৭০ ভাগ পিআরের পক্ষে সমর্থন জানিয়েছেন। ঐক্যমত কমিশনে ৩১ দলের মধ্যে ২৫ টি দল পিআরের পক্ষে রয়েছে। শুধুমাত্র একটি দল পিআরের পক্ষে নেই। ৭১ শতাংশ মানুষের মেন্ডেটকে উপেক্ষা করে কোনও একটি দলের পক্ষে ঝুঁকলে ভবিষ্যতে গণবিস্ফোরণের মতো পরিস্থিতি সৃষ্টি হবে।

যা দেশ ও জাতির জন্য ভয়ংকার পরিনতি ডেকে আনবে।দলটির দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেরুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এদিকে একই দাবিতে বাংলাদেশ ইসলামী আন্দলোন ও খেলাফত মজলিস চৌগাছা উপজেলা শখার উদ্যোগে মিছিল ও সমাবেশ করেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit