মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

আসন্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে: মনির খান

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : আসন্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা’ (জাসাস) এর সাবেক কেন্দ্রীয় নেতা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। সেইসাথে, ঐক্যবদ্ধভাবে সেসকল ষড়যন্ত্র রুখে দিতে হবে বলেও জানান তিনি।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মনির খান বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব হবে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের মধ্যে ঐক্যের বিকল্প নেই। বিএনপির সকল নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে যিনি ধানের শীষের মনোনয়ন পাবেন, আমরা সবাই তার পক্ষে কাজ করব। মনোনয়নের জন্য সকলের প্রচেষ্টা থাকবে, কিন্তু শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

মহেশপুরের ফতেপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা মহিউদ্দিন মহি, জেলা কৃষকদলের সদস্য মুকুল হোসেন, উপদেষ্টা আবুল কাশেম সদ্দার, উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মুসা, ফতেপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি লুৎফর রহমান, ফতেপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ কবির হোসেন প্রমুখ।

এর আগে, ফতেপুর বাজারে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন মনির খান। পরে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পথসভা স্থলে হাজির হন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit