সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

নদীতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদীর করনাই গড়িয়াপাড়া ঘাট থেকে আনোয়ারুল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি নদীতে মাছ ধরতে গিয়ে প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। বুধবার সন্ধ্যায় নিখোঁজের পর বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

আনোয়ারুল দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার বনগাঁও গ্রামের কাশেম আলীর ছেলে। আনোয়ারুলের ছেলে আবু সাঈদ জানান, তার বাবা কাঁচামালের ব্যবসা করতেন। মাঝে মধ্যে নদীতে মাছ ধরতে যান। একইভাবে বুধবার সন্ধ্যায় তিনি নদীতে মাছ ধরতে আসেন। এরপর আর বাড়িতে ফেরেননি। সকালে লোকমুখে শুনতে পান তার পিতার মরদেহ নদীতে ভাসছে।

পীরগঞ্জ থানা ওসি তাজুল ইসলাম জানান, ওই ব্যক্তি বুধবার সন্ধ্যায় বোচাগঞ্জ থানা এলাকায় টাঙ্গন নদীর মাহালীপীর ঘাটে মাছ ধরতে আসেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সকালে নদীর এপারে করনাই ঘাটে তার মরদেহ পাওয়া যায়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তদন্ত চলছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৫,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit