শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

রানীশংকৈলে পৌর বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৯৬ Time View
রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। একই সাথে উপজেলা বিএনপির প্রয়াত দুই নেতার স্মরণে শোকসভা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ছে ।

৭ জুলাই সোমবার সন্ধ্যায় পৌর শহরের রাণীশংকৈল ডিগ্রী কলেজ হলরুমে পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলীর সভাপতিত্বে ও সম্পাদক মহসিন আলীর সঞ্চালনায় পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে প্রয়াত রাণীশংকৈল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আইনুল হক মাস্টার ও সাবেক পৌর প্রশাসক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মন্জুর আলমের স্মৃতি স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান খান। এছাড়াও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম সহ ওয়ার্ড বিএনপির সভাপতি সম্পাদক সহ পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।  পরে উপস্থিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে আগত নেতাকর্মীদের নিকট সদস্য ফরম তুলে দেন। সদস্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে বলে জানান পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী।

কিউএনবি/আয়শা//০৮ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit