শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

জাতীয় জাদুঘর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প, কোন অভিযোগে?

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৫৭ Time View

ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তার দেশের ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারির (জাতীয় জাদুঘর) পরিচালক কিম সাজেটকে বরখাস্ত করেছেন। তার বিরুদ্ধে ‘উচ্চমাত্রায় পক্ষপাতদুষ্ট’ হওয়ার অভিযোগ আনা হয়েছে। 

দেশটির সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের যে পরিকল্পনা ট্রাম্প বাস্তবায়ন করছেন, এ পদক্ষেপ সেই ধারাবাহিকতার সর্বশেষ সংযোজন। সরকারি অর্থায়নে পরিচালিত ওয়াশিংটনের এই জাদুঘরটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চিত্রকর্ম সংরক্ষণ করে থাকে। 

তবে ট্রাম্পের মতে, এটি এখন এমন এক শিল্পজগতের অংশ হয়ে উঠেছে, যা তার ডেমোক্রেটিক প্রতিপক্ষদের প্রভাবাধীন ও তার প্রশাসনের প্রতি বৈরী মনোভাব পোষণ করে। এএফপি জানিয়েছে, ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘অনেক মানুষের অনুরোধ ও সুপারিশের ভিত্তিতে আমি কিম সাজেটকে ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারির পরিচালক পদ থেকে বরখাস্ত করছি’।

তিনি আরও লেখেন, ‘তিনি একজন উচ্চমাত্রায় পক্ষপাতদুষ্ট ব্যক্তি এবং ডিইআই (ডাইভার্সিটি,  ইকুইটি অ্যান্ড ইনক্লুজন)-এর প্রবল সমর্থক। যে কারণে তার পদে থাকা একেবারেই অনুচিত’। এটিই স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনকে ঘিরে ট্রাম্পের প্রথম প্রত্যক্ষ পদক্ষেপ। এর আগে তিনি এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো থেকে ‘বিভেদমূলক বর্ণনা’ ও ‘অ-আমেরিকান মতাদর্শ’ মুছে ফেলার ঘোষণা দেন।

দুই শতাব্দী আগে প্রতিষ্ঠিত স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন ওয়াশিংটনের এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এর অধীনে থাকা ২১টি জাদুঘর মূলত যুক্তরাষ্ট্রের ইতিহাস ও সংস্কৃতি নিয়েই কাজ করে। ক্যাপিটল থেকে লিংকন মেমোরিয়াল পর্যন্ত বিস্তৃত সবুজ চত্বর ন্যাশনাল মলে এসব জাদুঘর অবস্থিত এবং এগুলোতে প্রবেশ একেবারেই বিনামূল্যে। ফলে পর্যটকদের কাছে এগুলো বিশেষভাবে আকর্ষণীয়।

ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপটি এমন সময়ে এলো, যখন তার প্রশাসন হার্ভার্ডসহ একাধিক ‘এলিট’ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মতাদর্শগত লড়াইয়ে লিপ্ত। 

এর আগে ট্রাম্প কেনেডি সেন্টারের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের এই শীর্ষস্থানীয় পারফর্মিং আর্টস ভেন্যুকেও নিজের পরিকল্পনার আওতায় আনার পদক্ষেপ নেন।

এদিকে নাইজেরিয়ায় জন্ম নেওয়া, অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা ও বর্তমানে ডাচ নাগরিক কিম সাজেট একজন অভিজ্ঞ প্রতিকৃতি বিশেষজ্ঞ। তিনি ২০১৩ সাল থেকে ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারির পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৫, /রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit