শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

ভারতের ‘রাফাল ভূপাতিত’ নিয়ে যা বলল ফ্রান্স

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবরে প্রতিক্রিয়া জানিয়েছে ফরাসি সামরিক বাহিনী।

বুধবার প্যারিসে এক প্রেস ব্রিফিংয়ে ফরাসি সামরিক বাহিনীর মুখপাত্র সেবাস্টিয়ান লেকর্নু বলেন, ঘটনার বিস্তারিত এখনো পুরোপুরি নিশ্চিত নয়, অনেক কিছুই যাচাইয়ের অপেক্ষায় রয়েছে।

ফোনিক্স টিভি চ্যানেলে প্রচারিত নিয়মিত ওই প্রেস ব্রিফিংয়ে লেকর্নু বলেন, ‘রাফালের পারফরম্যান্স নিয়ে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ চালাচ্ছি। পাশাপাশি আমাদের অন্যতম মিত্র ভারত সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগে রয়েছি, যাতে সঠিক তথ্য পাওয়া যায়’।

তিনি আরও জানান, সংঘর্ষে শত শত যুদ্ধবিমান জড়িত ছিল বলে রিপোর্টে বলা হয়েছে এবং ফ্রান্স এই যুদ্ধ-অভিজ্ঞতা থেকে যতটা সম্ভব শিখতে আগ্রহী।

ফরাসি সামরিক বাহিনীর মুখপাত্রের ভাষায়, ‘যদি রাফালের ভূপাতিত হওয়ার খবর সত্য হয়, তাহলে এটি হবে রাফাল যুদ্ধবিমানের ২০ বছরের ইতিহাসে প্রথমবার এ ধরনের ঘটনা’।

এই প্রতিক্রিয়া মূলত রাফাল নির্মাতা দেশ ফ্রান্সের উদ্বেগ এবং সামরিক সক্ষমতা যাচাইয়ের প্রতি আগ্রহের বহিঃপ্রকাশ। সংঘর্ষের প্রকৃত বিবরণ এখনো প্রকাশ পায়নি। তবে বিষয়টি নিঃসন্দেহে আন্তর্জাতিকভাবে নজর কেড়েছে। সূত্র: গ্লোবাল টাইমস

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৫, /রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit