শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

পিএসএলের পর বাংলাদেশ সিরিজেও ডিআরএস রাখতে পারছে না পাকিস্তান?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৪১ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) এক অপরিহার্য প্রযুক্তি। আন্তর্জাতিক ক্রিকেটে তো বটেই, ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতেও এখন এই প্রযুক্তির ব্যবহার দেখা যায়। এর ফলে আম্পায়াদের কাজ যেমন কিছুটা সহজ হয়ে যায়, তেমনি স্বচ্ছতাও নিশ্চিত হয়। কিন্তু পাকিস্তান সম্প্রতি এই ডিআরএস প্রযুক্তি নিয়ে বেশ বিপাকে পড়েছে।

ভারতের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পরই ডিআরএস পরিচালনাকারী প্রযুক্তি দল পাকিস্তান ত্যাগ করে। এই কারণে পিএসএলের শেষ অংশে ডিআরএস প্রযুক্তি ব্যবহার করা যায়নি। একই কারণে এবার বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সিরিজেও ডিআরএস প্রযুক্তি থাকবে না বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
যদিও এই সিরিজে ডিআরএস থাকা বা না থাকা নিয়ে এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এক্সপ্রেস ট্রিবিউন বলছে, ডিআরএস প্রযুক্তি ব্যবহারের মতো প্রয়োজনীয় টেকনিক্যাল স্টাফ এই মুহূর্তে পাকিস্তানে নেই। সে কারণে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৮ মে, ৩০ মে ও ১ জুন হতে যাওয়া সিরিজে এই প্রযুক্তি থাকছে না। বিষয়টি ইতোমধ্যে বাংলাদেশ দলকেও জানানো হয়েছে।

ডিআরএস না থাকায় এই সিরিজে আম্পায়ারিং নিয়ে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে পিসিবি মঙ্গলবার (২৭ মে) সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ ইয়াকুব ও রশিদ রিয়াজ। আইসিসি এলিট প্যানেলভুক্ত আম্পায়ার আহসান রেজা থার্ড আম্পায়ার এবং আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের ফয়সাল খান আফ্রিদি চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন রশিদ রিয়াজ ও ফয়সাল খান আফ্রিদি। আহসান রেজা থার্ড এবং আসিফ ইয়াকুব থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন আহসান রেজা ও আসিফ ইয়াকুব। থার্ড আম্পায়ার হবেন ফয়সাল খান আফ্রিদি এবং রশিদ রিয়াজ থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে। আইসিসির এলিট প্যানেল রেফারি শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে পুরো সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৫, /সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit