রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ, দ্রুত সংস্কারের নির্দেশ মধ্যপ্রাচ্যের সংঘাতে অনিশ্চয়তায় ডুবল লা ফিনালিসিমার ভাগ্য স্বামী-কন্যার মন্ত্রিত্ব দেখলেন হুরুন নাহার মালয়েশিয়ায় রমজানের বরকতে আত্মশুদ্ধি ও মানবকল্যাণের আহ্বান ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ খামেনির অনুপস্থিতিতে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নতুন মুখ কে এই আলী লারিজানি ইরানে যুক্তরাষ্ট্রের ‘গুণ্ডামি’, উত্তর কোরিয়ার কঠোর বার্তা মার্চে কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বিয়ের দাওয়াত দিতে গিয়ে খালেদা জিয়ার কাছে কি শুনেছিলেন তামিম?

ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকির জবাবে যা বলল ইইউ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (২৩ মে) এক এক্স পোস্টে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য বিষয়ক প্রধান মারোস সেফকোভিচ জানান, তিনি মার্কিন বাণিজ্য বিষয়ক প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সাথে এ বিষয়ে কথা বলেছেন।

তিনি আরও বলেন, ‘ইইউ যুক্তরাষ্ট্রের সাথে উভয়ের জন্য কার্যকর একটি বাণিজ্য চুক্তি করতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তার ভিত্তি হবে সম্মান, হুমকি নয়। আমরা আমাদের স্বার্থ রক্ষার জন্য প্রস্তুত।’

গত শুক্রবার ট্রাম্প জানান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি বিলাসী পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করেছেন তিনি। যা আগামী ১ জুন থেকে কার্যকর হবে। 
 
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইইউ’র সঙ্গে বাণিজ্য আলোচনায় কোনো অগ্রগতি হচ্ছে না। তাই আমি আগামী ১ জুন থেকে সরাসরি ৫০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করছি।’
 
পরে ওভাল অফিসে এক বক্তব্যে ট্রাম্প বলেন, তিনি ইইউর সাথে কোনো চুক্তি করতে চাইছেন না। তবে আরও ইউরোপীয় কোম্পানি যদি যুক্তরাষ্ট্রে বড় ধরনের বিনিয়োগ করে তবে শুল্ক আরোপ বিলম্বিত হতে পারে। তার কথায়, ‘আমি কোনো চুক্তি চাইছি না। আমরা চুক্তিটি ঠিক করেছি। সেটা হলো ৫০ শতাংশ শুল্ক।’
 
ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। যুক্তরাষ্ট্র সরকারের হিসেবে, ইইউ তাদের দেশে বছরে ৬০০ বিলিয়ন ডলারের পণ্য পাঠায় আর ৩৭০ বিলিয়ন ডলারের পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে।
 
এরপর ইউরোপীয় নেতারা সতর্ক করে বলেন, এই শুল্ক উভয় পক্ষকেই ক্ষতিগ্রস্ত করবে। জার্মান অর্থনীতিমন্ত্রী ক্যাথেরিনা রেইচ বলেন, ‘ইউরোপীয় কমিশন যাতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছায় তা নিশ্চিত করার জন্য সবকিছু করতে হবে। অন্যদিকে ফরাসি বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লরেন্ট সেন্ট-মার্টিন বলেন, ‘ইইউ উত্তেজনা কমাতে পছন্দ করে তবে জবাব দিতেও প্রস্তুত।’
 
ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কুফ বলেন, বাণিজ্য আলোচনায় ইইউ যে কৌশল নিয়েছে তাকে তিনি সমর্থন করছেন। তার কথায়, ‘যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় আগেও আমরা শুল্ক কমতে ও বাড়তে দেখেছি।’
 
ট্রাম্পের অভিযোগ হলো ইউরোপ অসম বাণিজ্য সম্পর্ক টিকিয়ে রাখতে চায় কারণ তারা যুক্তরাষ্ট্র থেকে যে পরিমাণ পণ্য আমদানি করে তার চেয়ে অনেক বেশি পরিমাণ যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে। তিনি বলেন, এই বাণিজ্য ঘাটতি আমেরিকান কোম্পানিগুলোর প্রতি অন্যায়। বিশেষ করে তিনি গাড়ি ও কৃষিপণ্যের বিষয়ে থাকা নীতিগুলো উদ্বেগ প্রকাশ করে আসছেন।

ট্রাম্প অ্যাপলকেও সতর্ক করে বলেছেন আইফোন আমেরিকায় তৈরি না হলে আরও ২৫ শতাংশ আমদানি শুল্ক প্রয়োগ করবেন। পরে এটি অন্য স্মার্টফোনের জন্যও প্রযোজ্য হবে বলে জানান। ট্রাম্পের হুমকির পর শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে শেয়ার বাজারের দরপতন ঘটে। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৫, /সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit