শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ইউক্রেন শান্তি আলোচনায় থাকছেন না পুতিন ও ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে বৃহস্পতিবার (১৫ মে) অনুষ্ঠিতব্য ইউক্রেন ও রাশিয়ার প্রথম সরাসরি আলোচনায় উপস্থিত থাকছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

এর আগে গত রোববার ভ্লাদিমির পুতিন প্রস্তাব দেন,  ইস্তাম্বুল কিয়েভের প্রতিনিধির সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি মস্কো। তিন বছরের যুদ্ধে রুশ প্রেসিডেন্টের পক্ষ থেকে এই প্রথম কোনো পূর্বশর্ত ছাড়াই প্রস্তাব এলো। 

যদিও আলোচনায় অংশগ্রহণের বিষয়ে কোনো আভাস দিয়েছিলেন না পুতিন।  এরমধ্যে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উলটো তাকে চ্যালেঞ্জ করে বলেন, ভয় না পেলে পুতিন যেন আলোচনায় অংশগ্রহণ করেন। তবে, সবার আকাঙ্ক্ষা উপেক্ষা করে কেবল প্রতিনিধি প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে মস্কো।

এদিকে, হোয়াইট হাউজে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য রয়েছেন ট্রাম্প। তার এই সফরের মাঝেই তুরস্ক আলোচনার আয়োজন করা হয়। এই আলোচনায় তিনি উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করে পুরো বৈঠকের গুরুত্ব অনেকখানি বৃদ্ধি করে দিয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে জানানো হয়, তিনি উপস্থিত থাকছেন না।

ইউক্রেনের এক কর্মকর্তা জানিয়েছেন, আলোচনার জন্য তুরস্কের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন জেলেনস্কি।  যদিও তিনি এর আগে বলেছিলেন, পুতিন না থাকলে আলোচনায় যোগ দেবেন না তিনি।

 

কিউএনবি/আয়শা/১৫ মে ২০২৫, /রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit