শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ যানজট নিরসনে রাজধানীতে দু’টি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর, খেলাধুলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী ভয়াবহ ধসের মুখে বিশ্ব শেয়ারবাজার, একদিনেই উধাও আড়াই ট্রিলিয়ন ডলার! ডেমোক্র্যাটদের জয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পাকিস্তান বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে শিক্ষার্থীরা যুক্তরাজ্যে ভারতীয় নাবিকের সাজা নিয়ে বিতর্ক চরমে চাঁদাবাজির মামলায় আদালতে নোরা ফাতেহি ‘গণহত্যাকারী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ’

ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পর এবার পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রীও

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী চোই সাং-মক পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১ মে) তিনি পদত্যাগপত্র জমা দিলে তা গৃহীত হয় বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। খবর, এএফপি’র।

মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে চোই বলেন, দেশি-বিদেশি গুরুতর অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আমার পক্ষে দায়িত্ব পালন অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আমি দুঃখিত যে, আমাকে সরে দাঁড়াতে হচ্ছে।

এদিকে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার কথা ছিল চোইয়ের। কারণ বিদায়ী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে যাচ্ছিলেন সেসময়।

তবে চোই পদত্যাগ করায় এখন এ দায়িত্ব পড়ছে শিক্ষামন্ত্রী লি জু-হোর ওপর। তিনি আগামী ৩ জুন অনুষ্ঠিতব্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের সার্বিক প্রক্রিয়া তদারকি করবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ২৭ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৪ মার্চ একইসাথে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন চোই।

 

 

কিউএনবি/আয়শা/০২ মে ২০২৫, /দুপুর ২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit