সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

উত্তেজনার মধ্যেই আইএসআই প্রধানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করল পাকিস্তান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর হামলাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হতে শুরু করেছে পাক-ভারত সীমান্ত। আর এই উত্তেজনার মধ্যেই পাকিস্তান তাদের ইতিহাসের প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিককে।

তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারিভাবে দেশের প্রধান গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিককে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) নিয়োগ দেওয়া হয়েছে। আইএসআইয়ের প্রধান দেশটির দশম এনএসএ হলেন।

গত মঙ্গলবার মন্ত্রিসভা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেনারেল মালিক আইএসআইয়ের মহাপরিচালক হিসেবে তার বর্তমান পদও বহাল রাখবেন। তিনি সেপ্টেম্বর ২০২৪ থেকে এই পদে আছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।’

তার এই নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো একজন কর্মরত আইএসআইয়ের প্রধান একই সঙ্গে এনএসএ হিসেবে দায়িত্ব পালন করবেন। সাম্প্রতিক পহেলগাঁও হামলার পর ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই নিয়োগ এল। উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকার অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এনএসএর পদটি শূন্য ছিল। সে সময় মঈদ ইউসুফ এনএসএ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এনএসএ একজন ফেডারেল মন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন এবং জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি ও কৌশলগত বিষয়ে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেন। এই উপদেষ্টা ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সচিবালয়ে অবস্থিত জাতীয় নিরাপত্তা বিভাগেরও প্রধান।

 

 

কিউএনবি/আয়শা/০২ মে ২০২৫, /দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit