শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

বাগেরহাটে বাসচাপায় নিহত ১

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : বাগেরহাটে বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছে নিহতের বাবাসহ আরও তিনজন। শনিবার সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সিয়াম গাজী মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের মজিবর গাজীর ছেলে।

আহতরা হলেন- নিহতের বাবা মজিবর গাজী (৫০), প্রতিবেশী রশিদ খান (৭৫) ও অটোরিকশার চালক বাপ্পি (৩০)। স্থানীয়দের বরাতে মহেষপুরা পুলিশ ফাঁড়ির এসআই মো. তোমেজ উদ্দীন বলেন, প্রতিবেশীকে সঙ্গে সিয়াম ও তার বাবা অটোরিকশাযোগে পিরোজপুর সদরে নিকট আত্মীয়ের লাশ দেখতে যাচ্ছিলেন।

তারা বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ব্যাটারিচালিত যানটি দুমড়েমুচড়ে যায়। অটোরিকশা চালকসহ তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সিয়াম মারা যান। বাকি আহতরা বর্তমানে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এ পুলিশ কর্মকর্তা বলেন, রাস্তার পাশে একটি  বিকল ট্রাক রাখা ছিল। যার ফলে অটোরিকশা ও বাসের চালক কেউ কাউকে দেখতে পায়নি। যানবাহন দুটি ট্রাকটিকে পাশ কাটিয়ে অতিক্রম করার সময় দুর্ঘটনাটি ঘটে।

 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit