শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সরকারের ‘নসিব’ দিয়ে ঢাকার সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি ৭ নভেম্বরের চেতনায় দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখতে বিএনপি প্রস্তুত: রিজভী মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত ট্রাম্পের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ যানজট নিরসনে রাজধানীতে দু’টি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর, খেলাধুলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা অহিদুল ইসলাম দুর্জয়ের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়া ও প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক নারী।

শনিবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে ওই এনএসআই কর্মকর্তার বিরুদ্ধে এ অভিযোগ তুলে ধরেন তিনি। 

অভিযোগকারী হাফিজা আক্তার ঝুমুর শরণখোলা উপজেলার নলবুনিয়া গ্রামের সিদ্দিক সরদারের মেয়ে। অভিযোগে ঝুমুর বলেন, শরণখোলা উপজেলার ছোট নলবুনিয়া গ্রামের আবু হানিফ মাওলানার ছেলে অহিদুল ইসলাম দুর্জয়ের সঙ্গে ২০২০ সালে কোডেক এনজিওতে চাকরি করার সুবাদে তার সঙ্গে পরিচয় হয়। 

পরে তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে। সেই সময় তিনি অনেক আপত্তিকর ছবি তুলে রাখেন। সেগুলো আমার স্বামীসহ আত্মীয়-স্বজনের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে বিয়ের কথা বলে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। সেই থেকে অহিদুল বিভিন্ন সময় চাকরি ও ব্যবসাসহ বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে নগদ টাকাও নেন। 

২০২৩ সালের ২৫ নভেম্বর তার জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা হিসেবে চাকরি হলে আমি পাওনা টাকা চাই। সেই সময় আমাকে একটা ২০ লাখ টাকার চেক দেন অহিদুল ইসলাম দুর্জয়। পরে সেই চেক নিয়ে ব্যাংকে টাকা তুলতে গেলে জানা যায়, ওই একাউন্টের মালিক তার সেজো ভাই এনামুল হাওলাদার। এভাবে প্রতারণার অভিযোগে হাফিজা ২০২৪ সালের ৯ এপ্রিল আদালতে চেক জালিয়াতির একটি মামলা করেন।  

ওই মামলায় অহিদুল ২০২৫ সালের ১৬ মার্চ আটক হয়ে এখন জেলা কারাগারে বন্দি। হাফিজা আক্তার ঝুমুর প্রতারক জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা অহিদুল ইসলাম দুর্জয়ের দ্বারা সামাজিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত ও প্রতারিত হওয়ায় তার বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit