বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

দুর্গাপুরে এক নারীর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৮৫ Time View

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে একটি ধান খেত থেকে আছিয়া খাতুন (৭০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার বিরিশিরি ইউনিয়নের শিরবির গ্রাম থেকে এ লাশ উদ্ধার করে দুর্গাপুর থানা পুলিশ। নিহত আছিয়া খাতুন ওই এলাকার মৃত আব্দুল আজিজের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিরিশিরির শিরবির গ্রামের বোনের বাড়িতে থাকতেন আছিয়া। সে দীর্ঘদিন ধরে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। কখনও রাতের বেলায় বাড়িতে ফিরতেন কখনও ফিরতেন না।

তবে সর্বশেষ গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে দাখিনাইল চৌরাস্তায় স্থানীয় লোকজন তাঁকে ঘুরাফেরা করতে দেখেন। কিন্তু ওই দিন রাত তিনি বাড়ি ফেরেননি। পরে আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ওই এলাকার পাশে একটি ধান খেতে পড়ে থাকা তাঁর মরদহ স্থানীয় লোকজন দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনার স্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। আছিয়া খাতুনের স্বামী জীবিত নেই। সংসার জীবনে তাঁর কোন সন্তানাদি হয়নি। এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, স্থানীয় লোকজনও আছিয়া খাতুনের স্বজনদের ভাষ্যমতে তিনি মানসিক অসুস্থ ছিলেন। মৃতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit