সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

দুঃসংবাদ দিলেন অভিনেত্রী-উপস্থাপক সামিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৯৩ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় টিভি উপস্থাপক-অভিনেত্রী সামিয়া আফরিনের শরীরে ক্যানসার বাসা বেঁধেছে। প্রায় আড়াই বছর ধরে কর্কট রোগের সঙ্গে লড়ছেন তিনি। শনিবার রাজধানীর বনানীতে তারকাদের পোশাক নিয়ে ‘রিভোগ ওয়্যার টু কেয়ার’নামে প্রদর্শনীতে এ কথা জানান সামিয়া নিজেই। উজ্জ্বলা ফাউন্ডেশন আয়োজিত এ প্রদর্শনী পরিচালক করেন সামিয়া আফরিন। এ প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ ক্যানসার রোগীদের চিকিৎসায় ব্যয় হবে। 

প্রদর্শনীর চলাকালে সামিয়া আফরিন বলেন, ‘আমার ক্যানসার ধরা পড়ে ২০২২ সালের ঠিক এপ্রিলে। তখন কোভিড থেকে সবেমাত্র লকডাউন উঠছে এবং কিছু কিছু দেশ খুলছে (ভ্রমণ অনুমতি)। ওই সময় স্টেজ ফোর-এ ছিল আমার ক্যানসার। এটা খুবই ভীতিকর ব্যাপার হয়ে গিয়েছিল আমার পরিবারের লোকজনের জন্য। কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে, এটা একটা অসুখ; এ জন্য আমাকে লড়াই করতে হবে অথবা নিরাময়ের উপায় খুঁজে বের করতে হবে। ভয় না পেয়ে কীভাবে নিরাময় হতে পারে, আমি সেসব খুঁজে বের করি।’

তিনি আরও বলেন, তখন মানসিকভাবে ভেঙে না পড়ে, বরং আমি আমার পরিবারের জন্য সহায়ক হয়েছিলাম। কারণ কারও কাছ থেকে সহানুভূতিশীল কোনো কথা বা সেই দৃষ্টিতে দেখতে চাইনি। আমি সবসময় দৃঢ়চেতা হতে চেয়েছিলাম। তাতে হয় কী, এটা একজন রোগীকে আরও বেশি শক্তি জোগায় তাড়াতাড়ি সেরে ওঠার জন্য।

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হলেও মনোবল হারানি সামিয়া। এমনটা উল্লেখ করে সামিয়া বলেন, ‘আমরা হয় কী, মানসিকভাবে ভেঙে পড়ি। মনে হয়—আমার জীবন শেষ হয়ে গেল, এরপর আর বুঝি কিছু নেই। এটা নিছক ভুল কথা। যদি আমরা চেষ্টা করি, মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে পারি এবং সাথে সাথে অনেক লাইফ স্টাইলেও পরিবর্তন আনতে হয়, তাহলে এটা কাটিয়ে ওঠা সম্ভব, যদিও তা সময় সাপেক্ষ ব্যাপার। লাইফ স্টাইল যদি ঠিক থাকে, তাহলে পরবর্তীতে এটা আর হওয়ার সুযোগ থাকে না বলে আমার মনে হয়।’

সামিয় আফরিন বর্তমান নিজের শারীরিক ও মানসিক অবস্থা জানিয়ে বলেন, ‘প্রতি ঘরে-ঘরেই দেখা যায় এক-দুজন ক্যানসারের রোগী আছেন, আমি নিজেও একজন ক্যানসারের রোগী। প্রায় আড়াই বছর ধরে আমি এটার সঙ্গে লড়াই করছি। আলহামদুলিল্লাহ, ভালো আছি।’

সামিয়া আফরিন একসময় টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান নিয়মিত উপস্থাপনা করতেন। ফাঁকে ফাঁকে তিনি নাটকেও অভিনয় করতেন। তিনি ‘পাপপূণ্য’, ‘ধুলোর মানুষ’, ‘মানুষের ঘ্রাণ’, ‘ব্লাফমাস্টার’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৫,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit