মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ফিরলেন কামিন্স, বাংলাদেশ সিরিজে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার ওডেসা বন্দর ছাড়তেই ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ভারতীয় নাবিক অপারেশন সিঁদুর নিয়ে মিথ্যা গল্প বানিয়েছে পাক সেনা, দাবি ইমরান খানের বোনের যে কারণে তাইওয়ানের আশপাশে সামুদ্রিক তৎপরতা বাড়াচ্ছে চীন বিদ্রোহী গোষ্ঠীর হামলায় মালিতে অন্তত ৫০ সেনার প্রাণহানি হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প ইরানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, একাধিক শহরে বড় বিস্ফোরণ হরমুজে অস্থিরতা, তবুও জ্বালানি তেলের দাম কেন খুব বেশি লাগাম ছাড়ায়নি?

উত্তাল সিরিয়া, দুই দিনে নিহত হাজার ছাড়াল

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফের সংঘর্ষ ও সরকারি বাহিনীর দমন অভিযানে উত্তাল সিরিয়া। গত দুই দিনে সরকারি নিরাপত্তা বাহিনী ও আসাদপন্থীদের লড়াইয়ে প্রায় ৭৪৫ বেসামরিক নাগরিকসহ এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এ তথ্য জানিয়েছে দেশটিতে সংঘাতের খোঁজখবর রাখা যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর)।

ব্রিটিশ-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, শুক্রবার এবং শনিবার আলাউইতদের লক্ষ্য করে প্রায় ৩০টি ‘গণহত্যায়’ প্রায় ৭৪৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে। এ ছাড়া ১২৫ জন সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৪৮ জন আসাদের যোদ্ধাও নিহত হয়েছেন।

এই অঞ্চলের শত শত মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে জানা গেছে। এটি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রাণকেন্দ্র, যিনি নিজেও আলাউইত সম্প্রদায়ের।

এসওএইচআর জানিয়েছে, গত দুই দিনে মোট ১,০০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যা গত ডিসেম্বরে আসাদ সরকার উৎখাতের পর থেকে সিরিয়ায় সবচেয়ে ভয়াবহ সহিংসতা। এদের মধ্যে ১২৫ জন সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৪৮ জন আসাদের অনুগত যোদ্ধাও রয়েছে।

নিহতের এই তালিকায় আসাদের অনুগত কয়েক ডজন সরকারি সেনা এবং বন্দুকধারীও রয়েছেন, যারা বৃহস্পতিবার থেকে উপকূলীয় লাতাকিয়া এবং তারতুস প্রদেশে সংঘর্ষে লিপ্ত হন।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সংবাদসংস্থা সানাকে বলেছে, হামলাকবলিত এলাকাগুলো সরকারি বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে।

সংঘর্ষ ও দমন অভিযানের কারণে আলাউইত সম্প্রদায়ের শত শত ব্যক্তি এলাকা ছেড়েছে।

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/সকাল ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit