মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

ভোলাহাটে আগুন পুড়ে ভুস্মিভূত বাড়ি, মারা গেছে ৯টি গবাদিপশু

আলি হায়দার রুমান,ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৮১ Time View
আলি হায়দার রুমান,ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আগুন লেগে পুড়ে ভুস্মিভূত হয়ে গেছে বাড়ি। এতে ১১টি গবাদিপশু দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৯টি মারা গেছে।শনিবার (৮ মার্চ) রাত পোনে ৯টার দিকে সদর ইউনিয়নের চামুসা গ্রামের মৃত জামালের ছেলে মো. কাওসারের বাড়িতে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা বলেন, আগুন লাগার সময় বাড়িতে কোনো মানুষ ছিল না। প্রতিবেশীরা হঠাৎ আগুন দেখতে পেলে আগুন আগুন বলে চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসেন আগুন নিভানোর জন্য। বাড়ির মালিক কাউসারের বলেন, ১১টি গরু মধ্যে ৭ টি গরু, ২ টি ছাগল, হাঁস মুরগি, নগদ টাকা, স্বর্ণালংকার, ৫০ মোন ধান এবং বাড়ির প্রয়োজনীয় সকল আসবাবপত্র পুড়ে গেছে।ভোলাহাট ফায়ার সার্ভিসের স্টেশন (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. মোস্তফা আলী জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনা স্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রন করি। আগুনে ৯টি গবাদিপশু পুড়ে মারা গেছে, ২টি গরু উদ্ধার করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/সকাল ১০:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit