বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

চৌগাছায় ইটভাটা মালিক সমিতির বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৭৬ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ইটভাটা মালিক সমিতির বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন। মঙ্গলবার (৪মার্চ) দুপুরে বাংলাদেশ ইট প্রস্ততকারী মালিক সমিতির চৌগাছা শাখার উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করা হয়।

তাদের এ দাবি বাস্তবায়নের জন্য তারা চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বনও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এদিকে শহরের প্রেসক্লাব মোড়ে এক বিক্ষোভ সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ইট প্রস্ততকারী মালিক সমিতির সভাপতি দেওয়ান তৌহিদুর রহমান। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম, উপজেলা ইট প্রস্ততকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল।

উপজেলা ইট প্রস্ততকারী মালিক সমিতির সদস্য ও সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইট প্রস্ততকারী মালিক সমিতির সদস্য শফি উদ্দীন মল্লিক, এস এম সাইফুর রহমান বাবুল প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, আমাদের ইটের ভাটায় এই অভিযান অব্যাহত থাকলে অনির্দিষ্ট কালের জন্য চৌগাছার সকল ইট ভাটা বন্ধ রাখা হবে।

চৌগাছা ইটভাটা মালিক সমিতির সভাপতি দেওয়ান তৌহিদুর রহমান জানান, দেশের উন্নয়নের সঙ্গে সমতা রেখে বায়ুদূষণ রোধে সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তির জিগজাগ ভাটা স্থাপন করে জ্বালানী সাশ্রয়ী, পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভাটার কার্যক্রম চালানো হচ্ছে। বিদ্যমান জিগজাগ ভাটায় আরও অধিকতর উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ দূষণ কমিয়ে আনা সম্ভব হবে।

চৌগাছা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল বলেন, ইটভাটা শিল্পে দেশে প্রায় ৫০লক্ষ শ্রমিক কর্মরত আছে। শ্রমিকদের মাধ্যমে তাদের পরিবারের প্রায় ২ কোটি মানুষের খাবারের ব্যবস্থা হয়েছে। এছাড়া প্রায় প্রতিটি ইটভাটার বিপরীতে ১ কোটি টাকার উপরে ব্যাংক লোন রয়েছে। যা দেশে প্রায় ৮ হাজার কোটি টাকা।

ভাটাগুলো বন্ধ হলে ব্যাংক লোন অনাদায়ী থেকে যাবে। ইটভাটার মালিকগণ বছরে হাজার হাজার কোটি টাকার অধিক রাজস্ব দিয়ে থাকেন। তাই ভাটাশিল্পের মালিক ও ভাটা শ্রমিকদের কথা বিবেচনা করে আমরা সরকারের সহযোগিতা কামনা করছি। চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম স্মারকলিপি প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৫,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit