বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

‘আমরা আপনার মতো লোকদের কাছ থেকে শিখি’, ড. ইউনূসকে আল ওয়াইস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস বৃহস্পতিবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এসময় বিভিন্ন রাষ্ট্রের শীর্ষ নেতাদের মর্যাদাপূর্ণ বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনার (প্রফেসর ইউনূস) উপস্থিতি সম্মেলনকে উৎসাহিত করেছে।

সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী ডব্লিউজিএসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার সময় বলেন, ‘আমরা আপনার মতো লোকদের কাছ থেকে শিখি। তিনি বলেন, ‘ডব্লিউজিএস সারা বিশ্ব থেকে আসা মানুষের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে।’

আমিরাতে স্বাস্থ্যমন্ত্রী দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক আরও গভীর হবে এবং আগামী বছরগুলোতে উভয় দেশ ব্যবসা-বাণিজ্য ও স্বাস্থ্য সম্পর্ক সম্প্রসারণ করবে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, স্বাস্থ্য পরিস্থিতি এবং রোগ প্রতিরোধে সংযুক্ত আরব আমিরাতের অগ্রগতিতে তিনি মুগ্ধ। তিনি ১০ লাখের বেশি বাংলাদেশিকে আশ্রয় দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানান।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং সরকারের এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ বৈঠকে অংশগ্রহণ করেন।

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit