বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত’ ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল: সেই যুবক আটক, পুলিশ প্রত্যাহার উপজেলা পর্যায়েও বিস্তৃত হবে সাইবার ইউনিটের কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর মন্ত্রীর হুঁশিয়ারি, এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন

শেখ হাসিনা ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে: গাজী আতাউর রহমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯১ Time View
নওগাঁ প্রতিনিধি: ইসলামি আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন- ফ্যাসিবাদী জালিম শক্তি আওয়ামী লীগ দলের পতন ঘটেছে। তারা দেশে থেকে পালিয়েছে। তারা এক সময় বলতো জনগণের দ্বারা নির্বাচিত গণতান্ত্রিক সরকার। গণতন্ত্রের জন্য মায়া কান্না করতো।
দেশের জন্য যারা কল্যাণ ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে তারা সবসময় বাংলাদেশের ইসলামী শক্তিকে পাকিস্থানের পক্ষের শক্তি বলতো। সেই সাথে আমাদের পাকিস্থানে চলে যেতে বলা হতো। বাংলাদেশের ইসলামী সংগঠনের কোন নেতাকর্মী পাকিস্থানে যায়নি। বরং যারা আমাদের পাকিস্থানী দালাল বলতো তারা ভারতে পালিয়েছে। কিন্তু তারা নিজেদের প্রমাণ করেছে ভারতীয় দালাল। তারা ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন তৎপরতা করছে।
 মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলার দ্বি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজী আতাউর রহমান বলেন- দেশ মেরামতে জুলাই বিপ্লব হয়েছে। কিন্তু আজ আমরা দেখছি বড় রাজনৈতিক দল নির্বাচন চাইতে চাইতে পেরেশান হয়ে গেছে। কিভাবে যেনতেন নির্বাচন করা যায়। তারা প্রতিদিন নির্বাচনের জপ করছে। দেশে নির্বাচনের এখনো সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি। অতীতে কালো টাকা ও পেশী শক্তি দিয়ে নির্বাচন হয়েছে। তারা অতীত থেকে শিক্ষা নেয়নি। তাদের চরিত্রের কোন পরিবর্তন হয়নি। লুটপাট করে শুধু দেশে না বিদেশেও পাহাড় গড়েছে।
অন্তবর্তি সরকার নিয়ে প্রধান অতিথি আরো বলেন- দেশে সরকার, আইন ও আইনশৃঙ্খলা বাহিনী আছে। কিন্তু কিছুই সঠিক ভাবে ফাংশন হচ্ছে না। যেযার মতো হুকুম দিচ্ছে এবং ধ্বংসাত্মক কর্মকান্ড হচ্ছে। তাহলে সরকার বা আইন কি করছে। আমরা কোন দিকে যাচ্ছি তা ভাবতে হবে। অন্তবর্তি সরকার যদি ব্যর্থ হয় তাহলে সামনে আরো বড় বিপদ আছে বলে আশঙ্কা করা যাচ্ছে। যারা অন্যায় ও অপরাধ করেছে তাদের আইনের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে। কিন্তু যেভাবে ধ্বংসাত্মক চলছে অন্তবর্তি সরকার এই সরকার দায় এড়াতে পারে না। যারা সরকার বা ক্ষমতায় আছেন তাদের কঠোর হস্তে এবং পরিকল্পিত ভাবে দেশ পরিচালনা করার আহ্বান জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁর সভাপতি মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহীয় বিভাগ) মুফতি শেখ মুহাম্মদ নুরুন নাবীসহ অন্যরা। পরে প্রধান অতিথি মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলামকে সভাপতি, আব্দুর রহমান সহ-সভাপতি এবং প্রভাষক শহিদুল আলমকে সাধারণ সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন। এসময় তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। সম্মেলনে জেলার ১১ টি উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit