বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি খানপুর ও অচিন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মাদক আটক আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ মাটিরাঙ্গায় মসজিদে ওজুখানার সংস্কার: টাইলস স্থাপন করে দিলেন পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল। উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীর অসুস্থতা, রানওয়ে থেকে ফিরল বিমানের ফ্লাইট গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার বিসিবির ‘সংবিধান’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে যা বললেন আসিফ মাহমুদ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন ট্রাম্প প্রশাসনের কটাক্ষের মুখে ক্লুনির কড়া জবাব চিকিৎসক জানিয়েছিলেন, কেমোথেরাপি না নিলে সর্বোচ্চ ৬ মাস বাঁচবেন যুবরাজ

জামালপুরে মামলার বাদীকে হুমকি দেয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : বুধবার (৮ জানুয়ারি) দুপুরে জামালপুর শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন মামলার বাদী সামসুন্নাহার সুমাইয়া। তিনি মেলান্দহ উপজেলার তেঘরিয়া সিরিঘাট গ্রামের মৃত শামসুল হক আকন্দের মেয়ে।

সুমাইয়া বলেন, ‘গত ২১ অক্টোবর ২০২৪ সালে তেঘরিয়া সিরিঘাট এলাকায় আমেরিকা প্রবাসী হাফিজ রওশন কাজল তার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আশপাশের কয়েক গ্রামের কয়েশ’ মানুষকে জমায়েত করে খাবারের আয়োজন করে। দুপুরের দিকে তার ভাই হাফিজ রায়হান সাদার নেতৃত্বে হাফিজ রওশন কাজলের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রসহ নিয়ে আমার ভাই সায়েদুল ইসলাম শিপনের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

আমার ভাই অস্বীকার করিলে তারা আমাদের বাড়ি-ঘর, গেইট, টিনের বেড়া ভাঙচুর করে এবং টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। এছাড়া আমার ভাইকে ঘরের ভেতরে আটকিয়ে রাখে এবং হাফিজ রায়হান সাদার ছোট ভাই মৃত হাফিজ মওলা ভুট্টোর ছেলে ফাহাদ হাফিজ দিগন্ত আমাদের সবাইকে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়।’

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তারা সেখানে উপস্থিত হলে জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান তাদেরকে বলেন, ‘এটি আমাদের নিজেদের একান্ত ব্যাপার। এ মিথ্যা তথ্য দিয়ে নিজে বিষয়টি মীমাংসা করে দেবে, এ কথা বলে তাদের চলে যেতে বলেন। এরপর বিকেল ৩ টার দিকে লিগ্যালে এইড আদালতের কর্মকর্তারা তদন্তের জন্য ঘটনাস্থলে উপস্থিত হলে, তারা দেখেন ইতিমধ্যে ঘর-বাড়ি, গেট, বাউন্ডারি ভাঙচুরসহ অনেক গাছ কাটা হয়েছে। সেগুলোকে তারা ভিডিও এবং ছবির মাধ্যমে সংগ্রহে করে নিয়ে আসেন। এরপর ১৯ নভেম্বর আমরা আদালতে স্বত্ব ঘোষণার মামলা দায়ের করলে আদালত এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর আদেশ দেন।’

সুমাইয়া বলেন, ‘গত ২০ ডিসেম্বরে হাফিজ রায়হান সাদা এলাকায় লোকজনের কাছে ঘোষণা দিয়ে অপরিচিত মহিলার মাধ্যমে থানায় মানব পাচারের একটি মামলা দায়ের করায়। এরপর তার প্রভাব খাটিয়ে আমাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এছাড়া প্রতিনিয়ত বিভিন্ন  মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে আসছে। অতঃপর লিগ্যাল এইড আদালত মামলার মাধ্যমে বিরোধ নিস্পত্তি না করতে পারায় আমাদের গত ২২ ডিসেম্বরে উপযুক্ত আদালতে মামলা দায়ের করার প্রতিবেদন দিলে গত ২৪ ডিসেম্বর আমরা আদালতে হাফিজ রায়হান সাদাসহ ১৪ জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাত নামা আরও ১০-১৫ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করার পর আদালত ২৪ ঘণ্টার মধ্যে মামলাটি থানায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। এ মামলায় আসামি গ্রেফতারের সুযোগ থাকলেও তা করছে না পুলিশ।’

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৫,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit