বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

চৌগাছায় জিআই পন্য খেজুর গুড় উৎপাদন কার্যক্রম উদ্বোধন

এম এ রহিম, চৌগাছা (যশোর)
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৩২৮ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জিআই পণ্য খেজুর গুড় সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। (৩০ আক্টোবর) বুধবার চৌগাছা উপজেলার হায়াতপুর গ্রামের মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। খেজুর গুড় সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের খুলনা অঞ্চলের পরিচালক হুসাইন শওকত।

উদ্বোধনী অনুষ্ঠানে খেজুর গাছ প্রস্তুত করে দেখান উপজেলার পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের কৃষক গত বছরের শ্রেষ্ঠ গাছির পুরস্কার প্রাপ্ত গাছি আব্দুল আজিজ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা, উপজেলার কমিশনার (ভুমি) তাসমিন জাহান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লালসহ ইউপি সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ও কৃষক।

এ সময় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকারের খুলনা অঞ্চলের পরিচালক হুসাইন শওকত বলেন, চৌগাছায় প্রায় ১ লাখ খেজুর গাছ রয়েছে। এছাড়া উপজেলা প্রশাসন ও উজেলা কৃষি বিভাগের উদ্যোগে প্রতি বছরই খেজুর গাছের চারা ও বীজ রোপণ করা হচ্ছে। স্থানীয় কৃষকদেরকে খেজুর গাছের চারা রোপনে উদ্বুদ্ধ করা হচ্ছে। তবে এসব গাছ ধরে রাখতে হলে ইট ভাটায় খেঁজুর গাছ পোড়ানো বন্ধ করতে হবে। গাছ সংরক্ষনে এলকাবাসির উদ্যোগ নিতে হবে।তিনি আরো বলেন, খেজুর গুড় উৎপাদন প্রক্রিয়া একটি শিল্প। শিতের শুরু থেকে শৈল্পিক পদ্ধতিতে এই অঞ্চলের মানুষ খেজুর গুড় উৎপাদন করে থাকে। যশোরের এই বিখ্যাত পণ্যের মান ঠিক রাখতে সকলের সততার সাথে কাজ করতে হবে। খেয়াল রাখতে হবে অসাধু ব্যবসায়িরা যেন ভেজাল দিতে না পারে।

উল্লেখ্য তৎকালি উপজেলা নির্বাাহী কর্মকর্তা ইরুফা সুলতানার ঐকান্তিক চেষ্টা ও এলাকার মানুষের সহযোগীতায় চৌগাছার খেজুর গুড় ২০২২ সালে যশোরের জিআই পণ্যের স্বীকৃতি পায়। এর পর থেকে ব্যাপক চাহিদা বেড়ে যায় খেজুর গুড়ের।এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতি বছর মাঘ মাসে আয়োজন করা হয় খেজুর গুড়ের মেলা। এ বছরও মেলা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। এসব কারণে এইঅঞ্চলের প্রায় হারিয়ে যাওয়া ঐগিহ্য আবার ফিরে পেতে শুরু করেছে উপজেলার গ্রামীণ জনপদের মানুষ।

কিউএনবি/অনিমা/৩০ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit