শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়নি॥ ফুলবাড়ীতে গীতা পাঠদানের উদ্বোধন ॥ কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন সাইফপুত্র ইব্রাহিম! ৭ নভেম্বর তবে ‘ওয়ান ম্যান শো’রই দিন ইরানের হয়ে অর্থ পাচার, কানাডার ৮ প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সরকারের ‘নসিব’ দিয়ে ঢাকার সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি ৭ নভেম্বরের চেতনায় দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখতে বিএনপি প্রস্তুত: রিজভী মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত ট্রাম্পের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রো ভিসি ড. সুমন কান্তির যোগদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া। মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে যোগদান করেন। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হাসান তালুকদারের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সব বীর শহীদ ও ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত সব বীর শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্পিড ধরে রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান প্রো-ভিসি। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব), বিভাগের চেয়ারম্যানরা, প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ২৭ অক্টোবর ২০২৪ রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়াকে নিয়োগ দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।  

প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বুদ্ধিস্ট স্টাডিজ বিষয়ে ১৯৮৮ সালে স্নাতক, ১৯৮৯ সালে স্নাতকোত্তর এবং ২০০৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি ঢাবির পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের প্রফেসর। তিনি পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান এবং সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ অ্যান্ড কালচারের পরিচালকের দায়িত্ব পালন করেছেন।   প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া ২০০০ সালে ঢাবি থেকে ‘বেস্ট অ্যাকাডেমিক আর্টিকেল লেখক’ হিসেবে ডিন’স অ্যাওয়ার্ড লাভ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit