মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

যেখানে যাত্রী আছে, সেখানে ট্রেন নেই: উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ :  দেশের রেল রুটে পরিবর্তন আনার পাশাপাশি অনলাইনে টিকিট কাটার পদ্ধতি আরও সুবিধাজনক করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যোগাযোগ উপদেষ্টা ফাওজুল কবির খান। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের রুট রেশনালাইজেশন এবং ই-টিকিটিং ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ফাওজুল কবির খান বলেন, অনলাইনে রেলের টিকিট কাটায় বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো ঠিকঠাক করতে টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত কোম্পানি সহজ ডটকমকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, যাত্রী যেন এখন থেকে এটা দেখতে পান যে, কখন-কোথায় কোন স্টেশন থেকে টিকিট আছে। সহজ বলেছে, আগামী দুই-তিন দিনের মধ্যে এটি ঠিক হবে। না হলে আপনারা অভিযোগ করবেন। এখন থেকে মৌখিকভাবে বা টেলিফোনে টিকিট বিতরণ বন্ধ হয়ে যাবে।

উপদেষ্টা বলেন, যেখানে যাত্রী নেই, সেখানে ট্রেন যাচ্ছে। আবার যেখানে যাত্রী আছে, সেখানে ট্রেন নেই। প্রবাসীরা যেসব জায়গা যান, যেমন ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম এসব রুটে আলাদা ব্যবস্থা নেব। রেলের প্রকল্পগুলো নিয়েও পর্যালোচনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আগে অনেক প্রকল্প নেওয়া হয়েছে, যেগুলো ‘কম গুরুত্বপূর্ণ’। সামনে রেলের প্রকল্প নিয়ে আমরা আরও বেশি সতর্ক থাকব, আমরা বসব। কোন প্রকল্প কেন বাদ দেওয়া হয়েছে, তা আমরা জানাব।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit