মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

বিমানবন্দর কর্মীর সঙ্গে শ্রদ্ধার সেলফি, ভঙ্গি দেখে হতবাক অনুরাগীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৯০ Time View

বিনোদন ডেস্ক : নায়িকা হয়েও অন্য নায়িকাদের থেকে একেবারে আলাদা শ্রদ্ধা কাপুর। বলিউডের নামজাদা ‘খলনায়ক’ শক্তি কাপুরের মেয়ে হয়েও মাটির মানুষ হিসেবেই অনুরাগীদের কাছে পরিচিত অভিনেত্রী। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে শ্রদ্ধার অনুরাগীর সংখ্যা ছাপিয়ে গেছে স্বয়ং নরেন্দ্র মোদিকেও! আগস্ট মাসে ‘স্ত্রী ২’ মুক্তি পাওয়ার পরই এই কাণ্ড ঘটিয়ে ফেললেন অভিনেত্রী।

তবে এবার ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে ফের শ্রদ্ধার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সামাজিক মাধ্যমে। সম্প্রতি বিমানবন্দরের দিকে যেতে দেখা যায় শ্রদ্ধাকে। নীল প্যান্ট-স্যুট আর সাদা টপে শ্রদ্ধাকে দারুণ ঝকঝকে দেখাচ্ছিল। গাড়িতে ওঠার আগেই অনুরাগীদের কয়েকজন ঘিরে ধরেন তাকে। তাদের ক্যামেরায় হাসিমুখে ছবি তোলেন অভিনেত্রী। তখনই দেখা যায় একজন নারী নিরাপত্তাকর্মী শ্রদ্ধার সঙ্গে সেলফি তোলার অনুরোধ জানাচ্ছেন।

শ্রদ্ধা একেবারে ওই নারীর গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে পড়েন। শুধু তা-ই নয়, নারীর মোবাইল ক্যামেরা নিজের হাতে ঠিক করে দিতেও দেখা যায়, যাতে ছবিটি ভাল ওঠে। অনেকের সঙ্গেই ছবি তোলেন শ্রদ্ধা। তার পর নিজের গাড়িতে উঠে পড়েন। মুহূর্তে ছড়িয়ে পড়ে এই ভিডিও। তারপর থেকেই অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শ্রদ্ধাকে। এমন ভাবে ভক্তদের সঙ্গে মিশে যেতে পারেন বলেই তার জনপ্রিয়তা বাড়তে থাকে। অনুরাগীরা এই ঘটনার পর তাকে ‘রানি’ আখ্যাও দিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৪,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit