সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

মুমিনুলের সেঞ্চুরির পরও ২৩৩ রানে অলআউট বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : বাঁ-হাতি ব্যাটার মুমিনুল হকের সেঞ্চুরি সত্ত্বেও ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংস সমৃদ্ধ করতে পারেনি বাংলাদেশ। চতুর্থ দিন ২৩৩ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বৃষ্টির কারণে মাঠ খেলার উপযোগী না থাকায় দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হবার পর আজ চতুর্থ দিন ব্যাটিংয়ে নামে অলআউট হয় বাংলাদেশ।

১০৭ রানে অপরাজিত ছিলেন মুমিনুল।

এর আগে প্রথম দিন টস হেরে ব্যাট করতে নেমে দিন শেষে ৩ উইকেটে ১০৭ রান করেছিলো বাংলাদেশ। চতুর্থ দিন মুমিনুল ৪০ ও মুশফিকুর রহিম ৬ রান নিয়ে খেলতে নামেন। দিনের ষষ্ঠ ওভারে মুশফিককে ১১ রানে বোল্ড করেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ।

মুশফিক ফেরার পর দ্রুত সাজঘরে ফিরেন উইকেটরক্ষক লিটন দাস ও সাকিব আল হাসান। লিটন ১৩ রান করে পেসার মোহাম্মদ সিরাজের এবং সাকিব ৯ রানে স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের শিকার হন।

১৭০ রানে ষষ্ঠ উইকেট পতনের পর মেহেদি হাসান মিরাজকে নিয়ে টেস্ট ক্যারিয়ারের ৬৫তম ম্যাচে ১৩তম সেঞ্চুরি পূর্ণ করেন মোমিনুল। ভারতের বিপক্ষে প্রথম ও বিদেশের মাটিতে দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ নিলেন এই বাঁ-হাতি ব্যাটার।

সপ্তম উইকেটে মুমিনুলের সাথে ৫৪ রানের জুটি গড়ে আউট হন মিরাজ। ৪টি চারে ২০ রান করেন তিনি। দলীয় ২২৪ রানে মিরাজ ফেরার পর লোয়ার অর্ডারের ব্যর্থতায় ২৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ।

সতীর্থদের যাওয়া-আসার মাঝে অন্যপ্রান্তে ১০৭ রানে অপরাজিত ছিলেন মুমিনুল। ১৯৪ বলের ইনিংসে ১৭টি চার ও ১টি ছক্কা ছিল তার।

বুমরাহ ৩টি, সিরাজ-অশ্বিন ও আকাশ দীপ ২টি করে এবং রবীন্দ্র জাদেজা ১ উইকেট নেন। ক্যারিয়ারের ৭৪তম টেস্টে ৩শ’ উইকেট পূর্ণ করেন জাদেজা।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit