শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০ শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী ৬ লাখে বিক্রি হলো ‘নেতানিয়াহু’, সাড়ে তিনে ‘ডোনাল্ড ট্রাম্প’

আবার মাহির ভিডিও, ‘দল বদলালে নমিনেশন কনফার্ম’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৫ Time View

বিনোদন ডেস্ক : বিচ্ছেদের পর বেশ ফুরফুরে মেজাজে আছেন ঢালিউড তারকা মাহিয়া মাহি। অন্তত কদিন পর পর ফেসবুকে পোস্ট করা নাচের ভিডিও সে কথাই বলছে। বন্ধু-বান্ধবের সঙ্গে সুন্দর সময়ও কাটাচ্ছেন তিনি। শুধু তাই নয়, নতুন উদ্যোমে কাজে ফিরতে প্রস্তুত এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেড় মিনিটের একটি ভিডিও প্রকাশ করে নতুন করে আলোচনা জন্ম দিয়েছিলেন মাহি। অনুসারীদের কেউ কেউ সেখানে উৎসাহ দিয়েছেন তাকে। কেউ দিয়েছেন বুদ্ধিদীপ্ত পরামর্শ।

তিন দিন আগে ফেসবুকে পোস্ট করা এক ভিডিও নিয়ে বিপুল সমালোচনার মুখে পড়েছিলেন মাহি। সেসব সমালোচনায় উল্টো উৎসাহ বেড়ে যায় অভিনেত্রীর। গতকাল আবারও নতুন একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে মন্তব্য করে তাকে উৎসাহ দিচ্ছেন অনুসারীরা। যদিও মাহির ওই পোস্টে মন্তব্য করার সুযোগ কারিগরি উপায়ে সীমিত রেখেছেন এই অভিনেত্রী।

 

আবার মাহির ভিডিও, ‘দল বদলালে নমিনেশন কনফার্ম’

মাহির আগের ভিডিওটি ছিল শার্ট-প্যান্ট পরে নাচ করার। এবার মাহি ভিডিও করলেন শাড়ি পড়ে। দেড় মিনিটের ওই ভিডিওতে বেশ আবেদনময়ী রূপে হাজির হয়েছেন এই ঢালিউড তারকা। তবে এবার আর শরীরচর্চার মুদ্রা নয়, যেন নাচের মুদ্রায় হাজির হয়েছেন তিনি। নতুন ভিডিওটি প্রকাশ করে মাহি লিখেছেন, ‘এভাবেই নেচে নেচে আমি ফটোশুট করি।’

 

নেটিজেনরা বলছেন, মাহি ফুরিয়ে যাননি। তিনি আবারও ফিরবেন নতুনভাবে। কেউ কেউ মাহির পুরোনো লুকের সঙ্গে বর্তমান লুকের তুলনা টেনে মন্তব্য করেছেন। ভক্তদের এসব প্রতিক্রিয়া বেশ উপভোগ করছেন মাহি। তিনি জানিয়েছেন, এখন থেকে নিজের প্রতি যত্ন নেবেন তিনি। একইসঙ্গে ভালো চরিত্র পেলেই সিনেমায় ফিরবেন। এখন থেকে একটু বুঝেশুনে কাজ করবেন তিনি।

আবার মাহির ভিডিও, ‘দল বদলালে নমিনেশন কনফার্ম’

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit