শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

২১ মাস পর টেস্টে ফিরেই সেঞ্চুরি পন্তের

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফর শেষ করে ভারতে ফেরার পর সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন ঋষভ পন্ত। এরপর ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান টেস্টে ফিরলেন বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্ট দিয়েই। আর প্রত্যাবর্তনটাকে সেঞ্চুরি করেই রাঙালেন তিনি।

শনিবার সাকিব আল হাসানের বলে ২ রান নিয়ে পন্ত পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। মিরাজকে ক্যাচ দিয়ে ফেরার আগে ১২৭ বলে ১০৯ রান করেছেন তিনি। পন্তের আউটের সময় ভারতের রান ছিল ২৩৪/৪।

এর আগে, ৩০৮ রানের লিড নিয়ে তৃতীয় দিন শুরু করে ভারত। সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে তাদের লিড। তাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শুভমান গিল ও ঋষভ পন্ত। একপর্যায়ে পন্ত ১০৯ রানে ফিরলেও অপ্রতিরোধ্য গতিতে খেলছেন গিল।

শুভমান গিলও দেখা পেয়েছেন সেঞ্চুরির। তিনি ১০৬ রানে মাঠে আছেন। তাকে সঙ্গ দিচ্ছেন ১১ রানে অপরাজিত কেএল রাহুল।

কিউএনবি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit