বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫ জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ 

নাম বদলেছেন আলিয়া!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ Time View

বিনোদন ডেস্ক : বিয়ের পরে নিজের নাম বদলে ফেলেছেন আলিয়া ভাট্ট? ২০২২-এর এপ্রিল মাসে রণবীর কাপূরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী। বর্তমানে একমাত্র কন্যা রাহাকে নিয়ে তাদের সুখের সংসার। সম্প্রতি জানা গেল, বিয়ের পর নিজের নামেও পরিবর্তন এনেছেন অভিনেত্রী। কাপিল শর্মার অনুষ্ঠানে এসে প্রকাশ করলেন আলিয়া।

ক্যারিয়ার শুরুর সময় থেকেই একাধিক সাক্ষাৎকারে আলিয়া জানিয়ে এসেছেন, রণবীর কাপূরকে তিনি পছন্দ করেন। রণবীরের নাম শুনেই আলিয়ার মুখে চলে আসে এক অন্য জ্যোতি, যা নজর এড়ায়নি নেটিজেনদেরও। এর পরে ২০১৮-য় সোনম কাপূরের বিয়ের আসরে সেই পছন্দের পুরুষের হাতে হাত রেখে প্রবেশ করেছিলেন আলিয়া। বলা ভালো, রণবীরের সঙ্গে সম্পর্কের সূচনা ছিল সেই ঘটনা। তার পরে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তারা। করোনা অতিমারীর সময়ে একত্রবাসও করেছিলেন তারকা দম্পতি। তার পর বিয়ে।

উল্লেখ্য, আলিয়াকে শেষ দেখা গিয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে। অন্য দিকে রণবীরের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘অ্যানিম্যাল’। বর্তমানে তিনি রামায়ণ নিয়ে ব্যস্ত। এই ছবিতে রামের চরিত্রেই অভিনয় করছেন তিনি। বিপরীতে সীতার চরিত্রে রয়েছেন সাই পল্লবী।

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit