মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

জনপ্রিয় অভিনেতা অমিত হাসানের জন্মদিন আজ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ Time View

বিনোদন ডেস্ক : ১৯৮৬ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে তিনি চলচ্চিত্রে সম্পৃক্ত হন। ১৯৯০ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়। তবে একক নায়ক হিসেবে প্রথম অভিনয় করেন মনোয়ার খোকনের ‘জ্যোতি’ চলচ্চিত্রে।

১৯৯০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি নায়ক হিসেবে অভিনয় করেছেন। নায়ক হিসেবে তার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে ‘শেষ ঠিকানা’, ‘তুমি শুধু তুমি’, ‘রঙিন উজান ভাটি’, ‘আশার প্রদীপ’, ‘বেঈমানী’, ‘ভালোবাসার ঘর’ অন্যতম।

২০১২ সালে শাহীন-সুমন পরিচালিত ‌‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে তিনি খলনায়ক হিসেবে অভিনয় শুরু করেন। এরপর আরও অনেক সিনেমায় খলচরিত্রে তাকে দেখা যায়।

অমিত হাসান ২০০৮ সালে প্রযোজকের খাতায় নাম লেখান এবং টেলিভিউ নামে একটি প্রযোজনা সংস্থা চালু করেন। এই সংস্থা থেকে তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘কে আপন কে পর’।
 ১৯৬৮ সালের ৯ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতপাড়ায় জন্মগ্রহণ করেন অমিত হাসান।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit