শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল নেত্রকোণায় সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু নেত্রকোণায় বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধে ভ্রাম্যমাণ আদালত রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ দুর্গাপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, আটক ৩ শার্শার বুরুজ বাগান বালিকা বিদ্যালয়ে তানজিরুল ইসলাম খান সভাপতি নির্বাচিত হয়েছেন শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাসহ ১৮ মামলার আসামী উকিল মল্লিক গ্রেফতার পাহাড়ি বৈদ্যের কাছে চিকিৎসা নিতে এসে, রাঙামাটিতে অব. ক্যাপ্টেনের মৃত্যু নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) কর্তৃক দুস্থ অসহায় পাহাড়ি-বাঙালিদের বিভিন্ন অনুদান প্রদান

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৭৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়  (১২ আগস্ট)  যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আওতায় আর্থিক ও বিভিন্ন রকমের নির্মাণ সামগ্রী অনুদান প্রদান করেন।
 জোনের আওতাধীন দুস্থ ও অসহায় (১) দহিতা ত্রিপুরা, পিতা-যুক্ত ত্রিপুরা, গ্রাম-বুরবাধনপাড়া, ডাকঘর-বড়বিল, (২) সুলতান আহমেদ, পিতা-মৃত সৈয়দ আলী, গ্রাম-হাসপাতাল পাড়া, ডাকঘর-তবলছড়ি, (৩)  মোঃ ইউসুফ মিয়া, পিতা-সুজা মিয়া, গ্রাম-ইদ্রিস মিয়াপাড়া, ডাকঘর-বড়নাল সকলের উপজেলা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে পুরাতন ও ভাঙ্গা ঘরে মানবেতর জীবন যাপন করে আসছে। তাদের আবেদনের প্রেক্ষিতে জোন থেকে ০৭ বান ঢেউটিন অনুদান দেয়া হয়। বিশ্বরাম কার্বারীপাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো বিনষ্ট হওয়ায় প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে ০২ বান ঢেউটিন অনুদান প্রদান করা হয়।
কমলাবাগান শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দিরে ০১টি হারমোনিয়াম এবং বড়পাড়া সার্বজনীন কেন্দ্রীয় রাধাকৃষ্ণ মন্দিরে ০২টি সিলিং ফ্যান অনুদান প্রদান করা হয়। গ্রীন হিল কলেজের মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধার্থে ১৬ সেট পাঠ্য প্রস্তুক, ১১ জন দুস্থ ও অসহায় ব্যক্তিকে নগদ এবং যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্টাফদের বেতন বাবদ ৪০,০০০/- টাকা অনুদান দেয়া হয়। এছাড়াও প্রতি মাসের ন্যায় এ মাসেও আওতাধীন এলাকার ০৫ টি মাদ্রাসায় ৩৫০ কেজি চাল বিতরণ করেন। মোট ১,৫৯,৭০০/- টাকার অনুদান প্রদান করেন এবং সর্বমোট সুবিধা ভোগীর সংখ্যা ৯৭৮ জন (পাহাড়ি-৫৫৮ এবং বাঙালি-৪২০ জন)।
কিউএনবি/অনিমা/১২ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit