শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হতাশ ট্রাম্প পরস্পরবিরোধী বার্তার মাধ্যমে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন এক ভুলের মাশুল, যেভাবে আমেরিকার বন্ধু থেকে পর হয়ে গেলেন নেতানিয়াহু শাহ আমানতে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে মিললো ২ যুগ আগে মৃত স্বামীর অক্ষত লাশ! মেট্রোস্টেশনে বোমাসদৃশ বস্তু বোমা নয়, জর্দার কৌটা যুক্তরাষ্ট্রের নতুন আতঙ্ক ইরানের ‘খেইবার শেকান’ মা না হয়েও জন্ম সনদে নাম অন্তর্ভুক্তি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ লোহিত সাগরে টোলের পরিকল্পনা নেই, জানাল হুথি ১৫ বছরের সাজা বাতিল, কারামুক্ত পেরুর সাবেক প্রেসিডেন্ট

শুভতে মুগ্ধ বলিউডের অদিতি, করতে চান বাংলা সিনেমা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : কান উৎসবে যোগ দিয়ে ইন্ডিয়ান প্যাভিলিয়নে বিশেষ এক সাক্ষাৎকারে অদিতি বলেন, ‘ছোটবেলা থেকেই আমার সিনেমায় অভিনয়ের খুব ইচ্ছা ছিল। আমি সব সময় চাইতাম মণি রত্ন, সঞ্জয়লীলা বানসালি, আর ঋতুপর্ণ ঘোষের সিনেমার নায়িকা হতে। আমার দুটি স্বপ্ন পূরণ হলেও তৃতীয় স্বপ্নটা এখনও পূরণ হয়নি। কারণ এখনও আমি কোনো বাংলা সিনেমায় অভিনয় করিনি।’

অদিতি আরও বলেন, ‘বাংলা সংস্কৃতি আমার খুব পছন্দ। তাই এ ভাষায় অভিনয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি, একদিন ভালো পরিচালকের বাংলা সিনেমায় কাজের সুযোগ পাব। ভাষা কোনো বিষয় নয়। যেকোনো ভাষাতেই আমি অভিনয় করতে রাজি, যদি পরিচালক ও সিনেমার গল্প ভালো হয়।’
 
বাংলা সিনেমা করতে আগ্রহী অদিতিকে এ সময় প্রশ্ন করা হয় তিনি বাংলা সিনেমা দেখেন কি-না? উত্তরে অভিনেত্রী জানান, খুব একটা বাংলা সিনেমা এখনও দেখা হয়নি তার। তবে সম্প্রতি শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব’ সিনেমা তার দেখা হয়েছে।
 
‘মুজিব’ সিনেমার প্রসঙ্গ উঠতেই অদিতি প্রশংসায় ভাসিয়ে দেন এ সিনেমার নায়ক আরিফিন শুভকে। অদিতির ভাষায়, তার (আরিফিন শুভ) অভিনয় সত্যিই অবিশ্বাস্য!

 

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৪,/দুপুর ২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit